বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৫৯ পিএম
২১ ফেব্রুয়ারিকে ঘিরে চাঁদপুর শহরে ফুলের জমজমাট ব্যবসা
২১ ফ্রেবুয়ারিকে ঘিরে চাঁদপুরের ফুল ব্যবসায়ীরা ব্যস্ততম সময় পার করছে ফুলের রমরমা ব্যবসার   জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে বেড়েছে এই ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা।
২০শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে দেখা যায় চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন ফুলের দোকান গুলোতে এখন জমজমাট ফুল ব্যবসা। ফুলের স্থায়ী দোকানের পাশাপাশি প্রতিবছরের মত এই বছর মাঠের পাশে ও রাস্তা পাশে গড়ে উঠেছে অস্থায়ী অনেক ফুলের দোকান। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ফুলেল বেদী বানানোর অর্ডার দিচ্ছেন মানুষজন ।
বিশেষ করে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধাঞ্জলির তোড়া তৈরিতে ব্যস্ত ফুল ব্যবসায়ীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি এবং খুচরা দোকানগুলোতে। গোলাপ, সাদা গোলাম, রজনীগন্ধার, গাঁদা ফুল বিক্রি হচ্ছে । ফুলের দাম কিছুটা বাড়তি থাকার কারণে ব্যবসায়ীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক। অন্যান বছরের তুলনায় এ বছল চাহিদার তুলনায় ফুল সরবরাহ হয়েছে অনেক বেশি।
ফুল ব্যবসায়ী মোঃ খোকন মিয়া জানান এ বছর  ফুলের দাম অনেক বেশি। বেশি দামে কিনে অনতে হয়েছে,তাই আমাদেরকে দাম নিয়ে হিমশিম খেতে হচ্ছে। দাম একটু বেশি হলেও আমাদের কিছু নেই,কারণ বেশি দামে কিনে আনতে হয়েছে।
শহরের  ফুলের দোকান গুলোতে সকাল থেকে সারা রাত অবধি ফুল কেনাবেচা হবে। তাই ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে ফুলের ব্যবসা বেশ জমে ওঠেছে। দুপুরে সকাল থেকে শহরের হাসান আলী স্কুলের পাশে ফুলের দোকান গুলোতে  ছোট ছোট ছেলে-মেয়েদেরকে সাথে নিয়ে তাদের বাবা-মায়েরাও এসেছেন সন্তানদের আবদার ফুলের মালা, বা ফুলের স্টিকার কিনে দিতে।তবে ফুলের দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা এখনো খুশি হতে পারেননি।
এ বিষয়ে সন্তান নিয়ে ফুল কিনতে আসা এক মা ক্রেতা জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বাচ্চার জন্য ফুল কিনতে এসেছি। কিন্তু ফুলের দাম অনেক বেশি। নির্দিষ্ট অঙ্কের টাকার মধ্যে মনের মতো ফুল যদি না পাই তাহলে ছোট পরিসরে এগোতে হবে।
এদিকে দাম বেশি হলেও দেদাসে ফুল কিনছেন ক্রেতারা। বিশেষ দিন বলে কথা। যে মানুষগুলো আমাদের মুখের ভাষা এনে দিয়েছেন, গভীর ভালোবাসায় একগুচ্ছ স্নিগ্ধ ফুলে তাদের যে শ্রদ্ধা জানাতেই হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।