বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্কাউটস দলের কর্মসংস্থান ব্যবস্থা করা উচিৎ : আতাউল করিম

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম
স্কাউটস দলের কর্মসংস্থান ব্যবস্থা করা উচিৎ : আতাউল করিম

কচুয়ায় স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রর্বাট ব্যাডেন পাওয়েল এর জম্মাদিন বক্তব্য রাখছেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।

সারা দেশে এখন বিভিন্ন স্তরের স্কাউটসরা মানবিক সেবায় ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করেছেন।

মহামারি করোনাকালিন লকডাউনের সময় যেখানে একজন সুস্থ্য মানুষ ঘর থেকে বের হয়নি, সেখানে স্কাউট দল জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন যাত্রার সকল ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করেছে।

দেশের দুর্যোগময় সময় গুলোতে তাদের ভূমিকা অতুলিনীয়। বিশেষ করে বড়ধরনের অগ্নিকান্ড,সড়ক দুর্ঘটনা,বর্না,ঘূর্ণিঝড়সহ রাষ্ট্রের সকলকাজে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি স্কাউট দল বিনাশ্রমে ভূমিকা পালন করে আসছেন। তাই বর্তমান সরকার স্কাউটদলকে শিক্ষা শেষে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন বিভাগে কর্মসংস্থান ব্যবস্থা করা উচিৎ।

শনিবার সকালে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মিলনয়াতনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রর্বাট ব্যাডেন পাওয়েল এর জম্মাদিন ও বিপি দিবস -২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম উপরোক্ত কথাগুলো বলেন।

Model Hospital

কচুয়া উপজেলা স্কাউটস কমিটির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্কাউটস সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা স্কাউটস লিডার মো.জসিম উদ্দিন, উপজেলা স্কাউটস সদস্য কামরুজ্জামান মোল্লা,সহ-কমিশনার মো.মাহবুবুর রহমান,মো.নজরুল ইসলাম, উপজেলা স্কাউটস প্রশিক্ষক ও মূল্যায়নকারী জান্নাতুল ফেরদাউস।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।