শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ফিলিস্তিনের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:২৬ পিএম
হাইমচরে ফিলিস্তিনের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর ইজরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং আল আকসা মসজিদ পুনরুদ্ধারের দাবিতে চাঁদপুরের হাইমচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর হাইমচর উপজেলার আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আঃ হালিম চত্ত্বরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন সিহাব। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামাগণ এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। তারা বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আলগী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা “ফিলিস্তিন মুক্তি পাক”, “ইজরায়েল নিপাত যাক” ইত্যাদি স্লোগান দেন।
বক্তারা আমেরিকা, ভারত, ইসরায়েলের তাদের পণ্য বর্জনের আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ছফিউল্লাহ, হাইমচর সরকারি হসপিটাল জামে মসজিদের খতিব মাওলানা জুলফিকার হাসান মুরাদসহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আলেম ওলামাগন।
অপরদিকে, গাজায় নিরস্ত্র মুসলিম গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডাক্তার মাওলানা মোঃ ছফিউল্লাহ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে আলগী বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital