শাহরাস্তিতে ছিঁচকে চোরের উপদ্রব, ৩ দোকানে চুরি
মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:২৯ এম
সংগ্রহীত ছবি
শাহরাস্তিতে ঈদের দ্বিতীয় দিন ছিঁচকে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ৩ দোকানে চুরি সংগঠিত হয়েছে।
উপজেলার টামটা দক্ষিণ ইউপির ৯ নং ওয়ার্ডের এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানি ও স্থানীয়রা জানায়, ওই রাতে সে এলাকায় একদল ছিঁচকেচোর ৩ টি দোকানে চুরি সংগঠিত করে।
প্রথমে ওই ইউপির টামটা সর্দার বাড়ির বিল্লাল হোসেনের দোকান থেকে সিগারেট সহ নগদ ৪ হাজার টাকা,টামটা দাখিল মাদ্রাসা সংলগ্ন জসিমের দোকান থেকে প্রয়োজনীয় মালামাল ও নগদ ১৪শ’ টাকা, একই এলাকার মুহাম্মদ সোলায়মানের মুদি দোকান থেকে সিগারেট, মুদিমাল ও নগদ ৪ হাজার টাকা হাতিয়ে নেয়।
ক্ষতিগ্রস্ত দোকানিরা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট প্রতিকার কামনা করেছেন।








