শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মহিলা নেত্রীকে নিয়ে ফেসবুকে অসামাজিক মন্তব্যে থানায় অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৪৩ পিএম
চাঁদপুরে মহিলা নেত্রীকে নিয়ে ফেসবুকে অসামাজিক মন্তব্যে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেত্রী রুমি কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে অসামাজিক মন্তব্য করায় ভুক্তভোগী ওই মহিলা নেত্রী চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

চাঁদপুর সদর মডেল থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩ ফেব্রুয়ারী দুপুর ৩ টার দিকে k B Rony Bhuiya নামীয় আইডি থেকে চাঁদপুর পৌর সভার ৫ নং ওয়ার্ডের উওর রঘুনাথপুরের ভুইয়া বাড়ির খায়রুল বাশার রনি (৩২) পিতামৃত- বশির ভুইয়া রাজনৈতিক প্রতিহিংসা বশত মহিলা নেত্রী রুমিকে জড়িয়ে মিথ্যা কুরুচিপূর্ণ ও অশ্লীষ ভাষা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়।

উক্ত ফেসবুক পেজে পোস্ট কৃত উক্ত স্ট্যাটাসের কারণে মহিলা নেত্রী রুমির পরিবারের সকল সদস্যরা সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন এবং মানসিক ভাবে বিপদজনক অবস্থায় রয়েছেন। শুধু তাই নয়, উল্লেখিত খায়রুল বাশার রনি সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তিনি ভুক্তভোগী মহিলা নেত্রীকে ও তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি ধমকী দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

তাই তিনি বাধ্য হয়ে গত ৪ ফেব্রুয়ারী রাতে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন, যার নং- ২৪০।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিকে নিয়ে অসামাজিক স্ট্যাটাস সম্পর্কে তিনি বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে। কিন্তু এ ধরনের কুরুচিপূর্ণ মনমানসিকতা শিকার যেনো আর কোনো নারী না হয়। আমি এঘটনার সুষ্ঠ বিচার চাই।

Model Hospital

অভিযোগ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশীদের সাথে কথা হলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে উল্লেখিত বিষয়ে সচেতন নারী সমাজ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।