বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রুবি ও স্ক্যান সিমেন্টের আয়োজনে স্মার্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:৩২ পিএম
চাঁদপুরে রুবি ও স্ক্যান সিমেন্টের আয়োজনে স্মার্ট নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত
জার্মানির বিশ্ববিখ্যাত হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস কোম্পানির বাংলাদেশে পরিচিত ব্র্যান্ড রুবি ও স্ক্যান সিমেন্টের উদ্যোগে চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হলো স্মার্ট নির্মাণ কর্মশালা।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুবি ও স্ক্যান সিমেন্টের চাঁদপুর জেলার এরিয়া ম্যানেজার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার খোরশেদুল আলম, ইঞ্জিনিয়ার শাহরিয়ার কবির এবং এক্সিকিউটিভ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম শান্ত।
স্ক্যান সিমেন্ট চাঁদপুরের ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রুবি ও স্ক্যান সিমেন্টের চাঁদপুর জেলা ডিস্ট্রিবিউটর মেসার্স জাকির এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জাকির হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবু নাসের এবং গজল পরিবেশন করেন মাইদুল ইসলাম রাজু।
কর্মশালায় চাঁদপুরের বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকদের রুবি ও স্ক্যান সিমেন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সিমেন্টের গুণগত মান, ব্যবহার ও যাচাই-বাছাই পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়। এছাড়া রাজমিস্ত্রি ও শ্রমিকদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে লটারির মাধ্যমে কয়েকজনকে পুরস্কার প্রদান করা হয় এবং উপস্থিত সকলের জন্য নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।