ভাষা আন্দোলনের ৭০ বছরেও ফরিদগঞ্জের ২৩১ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই
এ বিষয়ে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করলে কোমলমতি শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করতো। বিভিন্ন প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা দিবস সম্পর্কে তেমন গুরুত্ব দেওয়া হয় না।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশরাফি জানান, ইতোপূর্বে জেলা পরিষদের মাধ্যমে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করে দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে আমার কর্তৃপক্ষের আলোচনা করে সকল স্কুলে শহীদ মিনার করে দিবেন বলে তিনি জানান।


উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি বলেন, এ বিষয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা প্রয়োজন। কোমলমতি ছাত্র-ছাত্রীরা প্রাথমিক পর্যায় থেকে মাতৃভাষা দিবস সম্পর্কে জানতে পারবে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের আশ্বাস প্রদান করেন।








