বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম
সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার মার্কিন ঘাঁটি ও সৌদি আরবের একটি বিমানবন্দরকে নিশানা করা হয়েছে। রবিবার (১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এ অভিযানে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সেনা সদস্যদের অবস্থানরত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
এএফপিকে একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিরোধ অভিযানে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি। বিমানবন্দর সংলগ্ন এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার দৃশ্য ও শব্দ শুনেছেন।

Model Hospital

এর আগে দুবাই, আবুধাবি, কুয়েত সিটি এবং মানামার বিমানবন্দরগুলোও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরমধ্যে আবুধাবির এক ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি ও সদস্যরা অবস্থান করলেও বৃহত্তর মার্কিন স্থাপনাগুলো রয়েছে বাহরাইন ও কাতারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।