বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জ্বালানি তেল সংকট নিরসনে এজেন্টদের সাথে মতবিনিময়

যারা বেশি দামে তেল বিক্রি করবেন, তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবেন : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫৬ পিএম
যারা বেশি দামে তেল বিক্রি করবেন, তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত হবেন : শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চাঁদপুর শহরের মুনিরা ভবন মিলনায়তনে জ্বালানি তেল সংকট নিরসনে এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।

চাঁদপুরে জ্বালানি তেল সংকট নিরসনে তেল এজেন্টদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় চাঁদপুর শহরের (এমপি বাসভবন ) মুনিরা ভবনের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন তেল এজেন্টরা উপস্থিত ছিলেন। সভায় এজেন্টদের কাছ থেকে জ্বালানি তেলের সরবরাহ ও মজুদের সার্বিক তথ্য নেওয়া হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে কঠোরভাবে সতর্ক করা হয়।

সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, গত বছরের এই সময়ে যে পরিমাণ তেল সরবরাহ ছিল, বর্তমানে একই পরিমাণ তেল সরবরাহ রয়েছে। তাহলে কৃত্রিম সংকট কেন তৈরি হচ্ছে এ প্রশ্ন তুলে তিনি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

Model Hospital

অধিক মুনাফার উদ্দেশ্যে তেল বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, যারা বেশি দামে তেল বিক্রি করবেন, তারা ফ্যাসিবাদের দোষর হিসেবে বিবেচিত হবেন। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, সরকার নির্ধারিত নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করতে হবে। অন্যথায় সাব-লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন।

এমপি মানিক আরও বলেন, কোনোভাবেই তেল বাইরে বা খোলা বাজারে বিক্রি করা যাবে না। ইতোমধ্যে খোলা বাজারে প্রতি ভলগে প্রায় ৩৮ হাজার টাকায় তেল বিক্রির তথ্য প্রশাসনের কাছে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কে, কোথায়, কীভাবে তেল বিক্রি করছে—সব তথ্য আমাদের কাছে আছে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে অন্তত তিন মাসের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং আগামী ছয় মাস নিয়েও কোনো সংকটের আশঙ্কা নেই। আগামী ১৫ দিন কোনো ভলগে তেল সরবরাহ না করার নির্দেশও দেন তিনি।

এজেন্টদের উদ্দেশে এমপি বলেন, সাব-এজেন্টদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে এবং তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ রাখতে হবে। কেউ অবৈধভাবে তেল সংগ্রহ করতে চাইলে সরাসরি তাকে অবহিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থানা, এনএসআই ও পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ রাখতে হবে, যাতে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

সভায় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, তেল সরবরাহ ও বিক্রির বিষয়ে গণমাধ্যমের কাছেও নিয়মিত তথ্য আসে। কারা কৃত্রিম সংকট তৈরি করছে, সে বিষয়েও তাদের কাছে তথ্য রয়েছে। তিনি সকলকে এমপি’র নির্দেশনা মেনে সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। মাঠে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন ,জেলা বিএনপি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবিড় মনিটরিং করছে । চাঁদপুর প্রেসক্লাব থেকেও মাঠ পর্যায়ে কঠোর মনিটরিং করা হবে। তবে কোন ব্যবসায়ী যদি হয়রানি স্বীকার হোনও তাও প্রেসকে জানাবেন। তবে মজুদদার ও অধিক মুনাফাকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য, ছবিসহ পত্রিকায় প্রকাশ করা হবে ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা,সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদেীস,সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় শহরের বিপুল সংখ্যক তেলের এজেন্ট উপস্থিত ছিলেন ।

সভায় জেলার অর্ধশতাধিক তেল এজেন্ট উপস্থিত ছিলেন। সবশেষে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সৎভাবে ব্যবসা করলে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তবে অনিয়ম করলে লাইসেন্স বাতিল করে নতুনদের সুযোগ দেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital