বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক হলেন চাঁদপুরের গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম
ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক হলেন চাঁদপুরের গিয়াস উদ্দিন
বিমা খাতের সাংবাদিকদের সংগঠন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালবেলার ইব্রাহীম আলী পেয়েছেন ১৮ ভোট। আর সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের গোলাম মওলা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুপালী বাংলাদেশের মো: রহিম শেখ পেয়েছেন ১৪ ভোট।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) অডিটোরিয়ামে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের ভোটে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছর (২০২৬-২৭) দায়িত্ব পালন করবে।
উল্লেখ, গিয়াস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে। গিয়াস উদ্দিন বর্তমানে দেশের অন্যতম বিজনেস দৈনিক বাণিজ্য প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এর দায়িত্ব পালন করছেন। প্রায় ১৬ বছর ধরে তিনি সাংবাদিকতা করছেন। গিয়াস উদ্দিন শুরুতে রাজনৈতিক বিটে কাজ করলেও পরে বিজনেস রিপোর্টিং এ কাজ শুরু করেন। বর্তমানা তিনি অর্থনীতিবিদের একমাত্র সমিতি বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ), ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) স্থায়ী সদস্য হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক, ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) দফতর সম্পাদক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরামের (সিএমজেএফ) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন পরিচালনায় গঠিত তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক নয়া দিন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। অন্য দুই সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সামদানী ভুঁইয়া ও প্রতিষ্ঠাতা সদস্য ও সিএমজেএফ সভাপতি মনির হোসেন।
নতুন কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আমাদের অর্থনীতির মাসুদ মিয়া। যুগ্ম সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন রাইজিং বিডির নাজমুল ইসলাম ফারুক। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন ইন্স্যুরেন্স নিউজবিডির আব্দুর রহমান।
কার্যনির্বাহী কমিটির ২টি সদস্য পদে নয়া দিগন্তের শাহ আলম নূর ৩২ ভোট এবং আরটিএনএন-এর আজিবুল হক পার্থ ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital