রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে যুবলীগের আয়োজনে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ১২:৫৭ পিএম
হাইমচরে যুবলীগের আয়োজনে শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে কেক কেটে আনন্দ-উল্লাস, দোয়া ও মিলাদ মাহফিল আর শ্রদ্ধাবনতচিত্তে পালিত হয়েছে বাংলার অবিসংবাদিত নেতা, এ দেশের মানুষের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিয়ে সন্ত্রাস-নাশকতা-জঙ্গিবাদ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দীপ্ত শপথে হাইমচর উপজেলা যুবলীগ এ জন্মদিন পালন করে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে হাইমচর উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ কেক কাটা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন বেপারীর সভাপতিত্বে ও উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুজিবুল্লাহ মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন মুন্সি, জুয়েল মৃধা, ৩নং দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা হাজী দেলওয়ার হোসেন সুমন প্রমূখ।
সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন- যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করে না, তারা বঙ্গবন্ধুকে নয়, বরং বাংলাদেশকে অস্বীকার করে। তাই জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মদিনে আমরা কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।
তিনি বলেন- বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের শপথ, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে নির্মূল করে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আফজাল হোসেন রাজু, সালমান মানিক, সুমন সিকদার, সুমন গাজী, বুলবুল, শাকিল সর্দার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।