রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিকের গ্রেফতারের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ এপ্রিল, ২০২২, ৬:৩৯ পিএম
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিকের গ্রেফতারের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল 
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক কে গ্রেফতারের প্রতিবাদে হাইমচর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) বিকেল ৩টায় আদর্শ শিশু নিকেতন থেকে উপজেলা সদর আলগী বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করলে পুলিশি বাধায় মিছিল টি পুনরায় ফিরে যায়। পরে মাজহারুল ইসলাম( শফিক) এর সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।
তিনি তার বক্ত‌ব্যে ব‌লেন, মিথ‌্যা গা‌য়েবী মামলা দি‌য়ে শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক কে কারাগা‌রে প্রেরণ করা হয়েছে। জেলা জজ আওয়ামী লীগের নি‌র্দেশে জা‌মিন বা‌তিল ক‌রে তাকে জেল হাজ‌তে প্রেরণ ক‌রে‌ছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা রাজপ‌থের আ‌ন্দোলন‌কে দাবিয়ে রেখে জনগ‌ণের প্রধানমন্ত্রী হতে পারে না। যত‌দিন শেখ ফরিদ আহমেদ মা‌নিক এর মু‌ক্তি না হ‌বে ততদিন রাজপ‌থে আ‌ন্দোলন চল‌বে।আন্দোলনের মাধ্যমে জননেতাকে জনতার মাঝে ফিরিয়ে আনবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, অর্থ বিষয়ক সম্পাদক আঃ রশিদ খান, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজির দেওয়ান, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আবুল বাশার (বাসু), চরভৈরবী বিএনপি সভাপতি বিপ্লব বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব আলস জিতু হাওলাদার।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক জহির মাঝি, জিএম ফজলুর রহমান আকাশ, যুগ্ম আহবায়ক কাজী ভুটু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহির মিয়াজী, ছাত্রদলের আহবায়ক ফয়সাল আখন, সদস্য সচিব মিলাদ মাঝি, কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ সবুজ হোসাইন প্রমুখ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।