বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে পরাজিত হয়েও ভোটারদের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোকন মল্লিক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১, ৪:১৩ পিএম
শাহমাহমুদপুরে পরাজিত হয়েও ভোটারদের কাছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খোকন মল্লিক
মাসুদ হোসেন : ভোটে হেরেছি, তাই বলে কি হয়েছে। যারা ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি। তাই নির্বাচনের এক দিন পর থেকে আবার ভোটারদের ঘরে ঘরে গিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক। তিনি আগামীতে সুখে-দু:খে, বিপদে-আপদে ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার করছেন।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত শাহমাহমুদপুর ইউপি নির্বাচনে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খোকন মল্লিক ২ হাজার ১৩১ ভোট পেয়ে পরাজিত হন। কিন্ত ভোটে পরাজিত হলেও মনোবল হারাননি। বরং নির্বাচনের এক দিন পরেই ফের ভোটারদের ঘরে ঘরে গিয়ে উল্টো ভোটারদের শান্তনা দিচ্ছেন। পরামর্শ দিচ্ছেন মনোবল না হারাতে। প্রতিশ্রুতি দিচ্ছেন ইউনিয়নবাসীর ভোট আর নাগরিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন।
খোকন মল্লিক ভোটের পরের দিন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের ঘরে ঘরে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভোটের পরে খোকন মল্লিকের এমন গণসংযোগে সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি কর্মী-সমর্থকদের মনোবল বাড়িয়েছে।
স্বতন্ত্র প্রার্থী খোকন মল্লিকের মতে, জনগণের ভোটে তিনি জিতেছেন, কিন্তু ‘ডিজিটাল কারচুপির মাধ্যমে নিজেদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিয়েছে আওয়ামী লীগ। প্রশাসন বাইরে কঠোর নিরাপত্তা দেখালে ভিতরে কারচুপি করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।