শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বন্ধুর ঘরেই চুরি করল আরেক বন্ধু, স্বর্ণ ও টাকাসহ আটক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৭:১০ পিএম
ফরিদগঞ্জে বন্ধুর ঘরেই চুরি করল আরেক বন্ধু, স্বর্ণ ও টাকাসহ আটক

র্দীঘদিন ধরেই একসাথে চলাফেরা, আড্ডা দিলেও স্বর্ণ ও নগদ অর্থের লোব সামলাতে পারলো না বন্ধু। শেষ পর্যন্ত বন্ধুর ঘরেই চুরি করলো, আরেক বন্ধু। পরে চুরির মালামাল বাড়ির আম গাছের নিচে লুকিয়ে রখে। অবশ্য বেরসিক পুলিশের কারণে চুরি করে সারতে পারলো না সেই বন্ধু। পুলিশের হাতে আটক হওয়ার সাথে সাথে চোরাই মালামালও উদ্ধার হয়। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী গ্রামে।

জানা গেছে, কড়ৈতলী গ্রামের নয়ন আচার্যী (৪০) এর সাথে পাশ^বর্তী গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অঞ্জন চন্দ্র দে(৩৭) এর দীর্ঘদিনের সখ্যতা ছিল। তারা একসাথে চলাফেরা ছাড়া একে অপরের বাড়িও যেত। এরই মধ্যে গত ১১মে রাতে নয়ন আচার্যীর ঘরে চুরির ঘটনা ঘটে। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হওয়ার পর নয়ন ফরিদগঞ্জ থানায় চুরির অভিযোগ করে। পুলিশ চুরির অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করে।

তদন্তের এক পর্যায়ে রোববার (১৪ মে) অঞ্জন চন্দ্র দে’কে সন্দেহজনক ভাবে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে চুরির কথা স্বীকার করে এবং পুলিশ তার কথামতো অঞ্জন দে’র ঘর এবং বাড়ির আম গাছের নিচ থেকে মাটি খুড়ে নগদ ৬৪ হাজার টাকা এবং ৭ ভরি ৫ আনা ২ রত্তি ৫ পয়েন্ট উদ্ধার করে।

পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং ১৫ মে সোমবার তাকে চাঁদপুর আদালতে পাঠায়।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, চুরির অভিযোগে মামলা দায়ের পূর্বক মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।