শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৬:৪৭ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রাশেদ হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

১৯ মে শুকবার দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদ হোসেন ওই গ্রামের সর্দার বাড়ির মৃত দেলোয়ার হোসেন’র ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাশেদ হোসেন ব্যক্তিগত কাজে বাঁশের প্রয়োজন হলে শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যায়। বাঁশ কেটে বাড়ি ফেরার পথে ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে অনবধানতা বশতঃ জড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদ হোসেনকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, গত ১৭ মে ঝড়ে ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার মেরামত না করে লাইন চালু করে। স্থানীয়রা কর্তৃপক্ষেকে একাধিকবার মোবাইলে অবহিত করলেও তা কর্নপাত করে নাই। তারা আরো জানায়, বিদ্যুত র্কৃপক্ষ ছিড়া তারের কাছে এসে তা ঠিক না করেই চলে গিয়ে লাইন চালু করে।

Model Hospital

বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।