শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অল্পের জন্য রক্ষা অন্যান্য দোকান

মহামায়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৮:৫২ পিএম
মহামায়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অগ্নিকান্ডে পুড়ে গেছে ফারহান ক্লোথ এন্ড গার্মেন্টের মালামাল।
এছাড়া বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো কয়েক’শ দোকান। তবে অগ্নিকান্ডের কারন জানা যায় নি। অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের মালিক।
শনিবার (২০ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহামায়া পূর্ব বাজারের গুড়পট্টির শেষ প্রান্তে ফারহান ক্লথ এন্ড গার্মেন্টসে শুক্রবার ১৯ মে দিবাগত রাত দেড়টার সময় অগ্নি সংযোগ ঘটে। এসময় আশেপাশের লোকজন এসে আগুন নিভাতে কাজ করে। আগুনের খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে আসার কয়েক মিনিট আগেই স্থানীয়রা আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষনে দোকানে মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
দোকানের মালিক মোঃ দেলোয়ার হোসেন দুলু জানান, রাতে বিদ্যুতের মেইন সুইচসহ সকল সুইচ বন্ধ করে দোকানের তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ীতে চলে যাই। পরে রাত দেড়টার দিকে আগুনের খবর পেয়ে বাজারে দোকানের কাছে আসেন। এসময় দোকানের গার্মেন্টস মালামালসহ সকল কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এতে দোকানে থাকা মালামাল সহ প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মহামায়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষারসহ অন্যান্য জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বলেন, আমি অগ্নিকাণ্ডের ঘটনাটি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজকে অবগত করেছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।