শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রফেসর পাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে ১২ পরিবারকে জিম্মি করার চেষ্টা

মো: মুছা তপদার প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৯:০৮ পিএম
চাঁদপুর প্রফেসর পাড়ায় যাতায়াতের রাস্তা বন্ধ করে ১২ পরিবারকে জিম্মি করার চেষ্টা
চাঁদপুর  পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রবেসরপাড়া মাতব্বর বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে যাতায়াতের রাস্তা অবরোধ করে অন্তত  ১২ টি পরিবারকে  জিম্মি করে রাখার চেষ্টা  করা হচ্ছে । ভুক্তভোগী পরিবারের পক্ষে থেকে ইয়াসিন নামে এক জন বাদী হয়ে এ ব্যাপারে চাঁদপুর  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৩৩ ধারার বিধান মতে প্রতিকার  চেয়ে একটি দরখাস্ত  মামলা দায়ের করেন। যাহা দঃ মোঃ নং ৬১৯/২৩।

মামলার অভিযুক্তরা হলেন একই এলাকার বাবু দেওয়ান (৪০),  পিতা মৃত- বাচ্চু দেওয়ান, আবুল হোসেন (৫৫), মিকু দেওয়ান (৬০), উভয় পিতামৃত- আঃ লতিফ দেওয়ান।

মামলার এজাহার থেকে জানা যায় চাঁদপুর সদর এলাকাধীন চাঁদপুর মিউনিসিপ্যালিটি মৌজার সি.এস ১১৮৮নং খতিয়ানে, এস.এ ১৪১২নং খতিয়ানে, বি.এস ৩২৩৯ খতিয়ানে, সি.এস ২২৫ দাগে এস.এ ৯১১ দাগে এবং বি.এস ১০০১ দাগে মোঃ ০৫ একর ভূমিতে দখলকার আছেন ইয়াছিন ও তার প্রতিবেশীগন। তারা জমির  মালিক ও দখলকার হয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দিয়ে পৌর খাজনাদি পরিশোধ করে  ঘর দরজা উত্তোলন করে। ১২ টি পরিবারের সকলেই তাদের খরিদা ভূমি হতে অংশ হারে  ভূমি ছাড়ে দিয়ে রাস্তা নির্মান করে তাদের নিজস্ব প্রয়োজন সহ জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে।  রাস্তাটি দীর্ঘ প্রায় ১২-১৪ বৎসর যাবৎ চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার হচ্ছে।

কিন্তু হঠাৎ করে বাবু দেওয়ান, আবুল হোসেন, মিকু দেওয়ান বিগত ১৫ মে  সোমবার রাতের আধাঁরে উক্ত চলাচলের রাস্তাটি ইট দিয়ে দেয়াল তৈরি করে বন্ধ করে দেয়। এতে করে ১২ টি পরিবারের মানুষ ও স্কুল পড়ুয়া বাচ্চারা বিপাকে পড়ে। ১৬মে  মঙ্গলবার সকাল অনুমান ১০.০০ ঘটিকায় বাবু দেওয়ান গংরা হুমকি ধমকি দিয়া বলে যে, ইয়াসিন ও তার প্রতিবেশীদের কখনই এই রাস্তা ব্যবহার করিতে দিবে না। পূর্বেও তারা ৫-৬বার এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।

Model Hospital

১৮মে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী লাকি বেগম নামে এক জন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বাবু দেওয়ান, আবুল হোসেন, মিকু দেওয়ান কে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক মোঃ আব্দুল হালিম ২০ মে শনিবার ভোররাতে আবুল হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে।

২০ মে শনিবার বিকালে সরজমিনে গেলে স্থানীয় ও ভুক্তভোগীরা জানান বাবু দেওয়ান গংরা এখানের চলাচলের রাস্তা ইট দিয়ে দেওয়াল করে বন্ধ করে দেয়। আর ৪০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়াতে সে এই অত্যাচার করে যাচ্ছে। আমরা স্থানীয় ও ভুক্তভোগীরা সকালে এই দেওয়াল ভেঙ্গে  রাস্তা উন্মুক্ত করি। এর কিছুক্ষণ পরে বাবু দেওয়ান এসে কৌশলে রাস্তার পাশে টিনের ঘরে আগুন লাগিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমরা সেই আগুন ও সকলে মিলে নিভিয়ে পেলি। বাবু দেওয়ান এখন আর বড় দরনের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা সকলে তার বিচার চাই।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।