শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

স্ত্রী হত্যার অভিযোগে হাজীগঞ্জ আল-কাউসার মাদরাসার শিক্ষক আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১১:১৯ পিএম
স্ত্রী হত্যার অভিযোগে হাজীগঞ্জ আল-কাউসার মাদরাসার শিক্ষক আটক

চাঁদপুরের হাজীগঞ্জে ইভা নামে এক গৃহিনীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক স্বামীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের মকিমাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ইভা আক্তারের (১৮) লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি তাঁকে হত্যা করা হয়েছে।

উদ্ধার হওয়া লাশের নাম ইভা আক্তার হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের প্রবাসী খোকনের মেয়ে। এই ঘটনার পর পুলিশ ইভার স্বামী মো. সোহেলকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। তিনি আল-কাউসার মাদ্রাসার শিক্ষক ও মতলব উত্তর উপজেলার বাসিন্দা।

পরিবারের লোকজন ও স্বজনারা জানান, ইভা হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ৫ মাস পূর্বে পারিবারিকভাবে সোহেলের সাথে তার বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই স্বামী ফার্নিচারসহ বিভিন্ন জিনিসপত্রের জন্য চাপ-সৃষ্টি ও মানসিক নির্যাতন করে আসছে। এখন ইভাকে মেরে লাশ ঝুলিয়ে রেখেছে।

Model Hospital

ইভার মা তাহমিনা জানান, সকালে আমি জামাইকে (সোহেল) ফোন করলে তিনি রিসিভ করেন নি। পরে আমার ছেলেকে পাঠাই এবং জামাইকে ভিডিও ফোন দেই। তখন জামাই ঝুলন্ত অবস্থায় ইভার লাশ দেখায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097