শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা’শ উদ্ধার, স্বজনদের দাবি হ’ত্যা

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩৫ পিএম
কচুয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লা’শ উদ্ধার, স্বজনদের দাবি হ’ত্যা

চাঁদপুরের কচুয়ায় প্রবাসীর স্ত্রী রাবেয়া বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার রাত ১২টার দিকে উপজেলার বিতারা ইউনিয়নের বাইছারা সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনদের দাবি রাবেয়াকে শ্বাসরোধে হত্যা করেছে। নিহত রাবেয়া উপজেলার খিলমেহের গ্রামের শেকান্দর মিয়ার মেয়ে। প্রায় ১৪ বছর আগে বাইছারা সিকদার বাড়িতে প্রবাসী এরশাদ উল্লার সাথে রাবেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

সাংসরিক জীবনে তাদের ঘরে রাকিব হোসেন (১০), আবু রায়হান (৭) দুই ছেলে ও সুমাইয়া আক্তার (৪) নামের এক মেয়ে রয়েছে।

সরজমিনে গেলে নিহতের বাবা শেকন্দার মিয়া বলেন, বিয়ের পর জামাই এরশাদ প্রবাসে কর্মরত রয়েছে। আমার মেয়ে রাবেয়ার সাথে জামাই এরশাদের সাথে ভালো সম্পর্ক ছিল। পারিবারিক ভাবে তারা স্বচ্ছল থাকায় জামাইয়ের বাবা, ভাই-বোনেরা টাকার জন্য বিভিন্ন সময় আমার মেয়েকে শাররিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এইকথাগুলো রাবেয়া প্রায়ই আমাকে বলতো। তার দাবি মেয়ের শ্বশুর রোস্তম আলী সিকদার, দেবর ফরিদ সিকদার ও ভাসুর জামাল ও কামাল সিকদার ও বোনরা পরিকল্পিতভাবে হত্যা করে আমার মেয়েকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে।

Model Hospital

এর আগে ও রাবেয়ার ভাসুর, দেবর ও শুশ^র আমার মেয়েকে নির্যাতন করেছে। গত বুধবার রাত সাড়ে ১টার সময় মেয়ের ভাসুর কামাল সিকদার আমাকে ফোন দিয়ে বলে আমার মেয়ে রাবেয়া আত্মহত্যা করেছে। শোনার পরেই রাতে ছুটে আসি মেয়ের বাড়িতে বলেই কান্নায় ভেঙ্গে পড়েন প্রতিবেদকের সামনে।

নিহতের শ্বশুর রোস্তম আলী সিকদার জানান, কি কারনে রাবেয়া আত্মহত্যা করেছে, এ বিষয়ে আমাদের জানা নেই।

নিহতের স্বামী এরশাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, উপস্থিত সকলের সামনে তার স্ত্রী রাবেয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন- ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আজ কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097