শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাড়ির পাশের ডোবার পানিতে মিলল দেড় বছর বয়সী শি’শু’র ম’র’দে’হ

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫৭ পিএম
চাঁদপুরে বাড়ির পাশের ডোবার পানিতে মিলল দেড় বছর বয়সী শি’শু’র ম’র’দে’হ
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছর বয়সী এক শিশুর।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৮নং ওয়ার্ড সকদি পাঁচগাঁও মিজি বাড়ির (হাইয়ের বাড়ি) প্রবাসী শাহাদাত মিজির ছোট সন্তান দেড় বছর বয়সী মোহাম্মদ তানজিদকে বাড়ির পাশের জলাশয় থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করে।
দুই ভাই-বোনের মধ্যে তানজিদ ছিল ছোট।
প্রতিবেশী রাশেদুল ইসলাম জানান, ঘটনারদিন সকাল সাড়ে ১০টার দিকে মা হাজেরা আক্তার সাংসারিক কাজে ব্যাস্ত থাকায় সবার অজান্তে শিশুটি খেলার ছলে বাড়ির পাশের একটি ডোবাতে গিয়ে পড়ে যায়। পরে ঘরের আশেপাশে শিশু  তানজিদকে খুঁজতে থাকেন।
পরক্ষনে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পার্শ্বস্থ ডোবাতে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে শিশুটি হয়তো খেলতে খেলতে জলাশয়ের কাছে গিয়েছিল। ওখানে পা পিছলে পানিতে পড়ে গিয়ে আর উঠতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়।
এদিনই বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিশুটির মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097