শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাংসদের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মত বিনিময় 

হাজীগঞ্জ শাহরাস্তির এক ইঞ্চি জমিনের মাটির টপসয়েল নষ্ট হতে দেওয়া যাবে না : রফিকুল ইসলাম এমপি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:২৩ পিএম
হাজীগঞ্জ শাহরাস্তির এক ইঞ্চি জমিনের মাটির টপসয়েল নষ্ট হতে দেওয়া যাবে না : রফিকুল ইসলাম এমপি
শাহরাস্তিতে চাঁদপুর-৫ আসনের সাংসদের সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে  পরিষদ মিলন আয়তনে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে সভার আসন অলংকৃত করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর  কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত মেজর অব.রফিকুল  ইসলাম বীর উত্তম এমপি।
ওই সময় উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াসির আরাফাত বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রযাত্রা এবং সুযোগ-সুবিধার বিষয়াদি  তুলে ধরেন।
প্রধান অতিথি সকল বিষয়ে ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান কল্পে প্রয়োজনীয় পরামর্শ সহ নির্দেশ প্রদান করেন।
এছাড়া তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে উন্নয়নের যে মহাযজ্ঞ বাস্তবায়ন করছেন। সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে আরো দৃঢ় ভূমিকা রাখতে হবে। একপর্যায়ে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের বিষয়াদি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আইনশৃঙ্খলার বিষয়টি যেন সব সময় ভালো থাকে সেজন্য সংশ্লিষ্টদের সব সময় সতর্ক থাকতে হবে।
এছাড়া হাজীগঞ্জ শাহরাস্তির ১ ইঞ্চি ভূমির টপসয়েল মাটি  চাষাবাদের বাইরে অনউৎপাদন খাতে ব্যবহৃত হতে দেওয়া যাবে না। কিছু ক্ষেত্রে আবাদি জমির মাটি কেটে এক শ্রেণীর মানুষ পায়দা লুটছে। সেটি সংশ্লিষ্টদের বন্ধ করার তাগিদে দেন।
এ সময়  উপজেলা সহকারি প্রোগ্রামার মোঃ শাহজাহানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী,  সহকারী কমিশনার (ভূমি),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  রেজওয়ানা চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার ও স্বাস্থ্য কর্মকর্তা  ডাঃ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড: ইলিয়াস মিন্টু,সাংসদের একান্ত সহকারী মশিউর রহমান শাহীন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল শামীম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামসুল আমিন, সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, মৎস কর্মকর্তা তৌসিফ আহমেদ, চেয়ারম্যান মাহাতাব উদ্দিন হেলাল, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, মেহের দক্ষিন ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, রায়শ্রী দক্ষিণ ইউপির চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউপির চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মশু, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জুবায়ের কবির বাহাদুর, পূর্ব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097