বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে দুই পরিবারের স্বপ্ন ছাঁই

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৮:২৩ পিএম
ফরিদগঞ্জে দুর্বৃত্তের আগুনে দুই পরিবারের স্বপ্ন ছাঁই

চাঁদপুরের ফরিদগঞ্জে বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে গাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে দুই অসহায় পরিবারের আয়ের উৎস পুড়লো।

সোমবার (২৪ জুন) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় বাসিন্দা মো. খলিলুর রহমান জসিম সারাজীবনের পুঁজি দিয়ে গত বছর খানেক পূর্বে মাহিন্দ্র পিকআপ গাড়িটি ক্রয় করেন। পরবর্তিতে ষোলদানা গ্রামের মল্লিক বাড়ির বাসিন্দা অসহায় রোকন উদ্দিনকে চালাতে দেন। চালক রোকন উদ্দিন গাড়িটি পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় গাড়িটি নিজ বাড়ির সামনে পার্কিং করে রেখে ঘুমাতে যান। রাতে ডাক চিৎকার শুনে এসে দেখেন নিজের রুটি রুজির একমাত্র অবলম্বন পিকআপ গাড়িটি আগুন জলছে। আগুণে গাড়িটির ইঞ্জিনসহ সামনের অংশ পুড়ে গেছে।

গাড়ী চালক রোকন উদ্দিন বলেন, আমি বিভিন্ন এলাকায় ভাড়া খাটিয়ে গাড়িটি আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটে এনে রাখি। কিন্তু আমার বাড়ির আরিফ হোসেন আমাকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছিল গাড়িটি এখানে পার্কিং যেন না করি। রবিবার দিনেও সে আমাকে হুমকি ধমকি দিয়েছে গাড়িটি এখানে পার্কিং না করার জন্য। রাতে আমার গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি চাই অপরাধী যে হউক না কেন প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।

Model Hospital

গাড়ির মালিক মো. খলিলুর রহমান জসিম বলেন, আমি সারাজীবনের সঞ্চিত পুঁজি ও ঋণ করে ১৫ লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় করেছি। যারাই আমার গাড়িটি পুড়িয়েছে আমি চাই প্রশাসন তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে বিচার করুক।

এদিকে আরিফ হোসেন বাড়িতে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

গাড়ীতে অগ্নীকান্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের এনে কঠোর বিচারের দাবী জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ সাইদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নীকান্ডের ঘটনাটি দুঃখজনক। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।