মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

২ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের নেতা নিরবসহ আটক-৩

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৯:৫৩ পিএম
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের নেতা নিরবসহ আটক-৩

চাঁদপুরে পুলিশের সাড়শী অভিযান কালে কিশোর গ্যাংয়ের লিডার নিরবসহ ৩ জনকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ব্যাপক চেস্টার পর দীর্ঘ দিন পরে আটক করতে সক্ষম হয়েছে।

আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো, শহরের প্রফেসর পাড়া এলাকার মোস্তাব উদ্দিন ও শামীমা আক্তারের ছেলে মুসাব বিন মেজবা (১৭), শহরের নিউ মাকের্টের (পৌর সভার লিজ প্রাপ্ত জায়গায়) ৪র্থ তলায় বসবাসকারী পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত তাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে কিশোর গ্যাংয়ের লিডার তাহসিন ইসলাম ভুঁইয়া ওরফে নিরব (১৮) ও অপর জন হচ্ছে, শহরের নিউ ট্রাক রোড মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা মিজানুর রহমান ও আরেফিন আফরোজের ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ জানান, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়াসহ মডেল থানার কয়েক জন উপ-পরিদর্শক, ডিবি ও পুলিশ সদস্যরা সাড়শি অভিযান চালিয়ে তাদেরকে শহরের ডাকাতিয়া নদীর পাড় (প্রেসক্লাব) সংলগ্ন এলাকায় থেকে তারা দেশীয় অস্ত্রসহ ধর্তব্য অপরাধ সংগঠিত করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে।

এ সময় ৩ জনকে আটক করতে পারলেও তাদের সাথে থাকা অনেকে দেশীয় অস্ত্রসহ পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Model Hospital

এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার-১৬০,তারিখ: ০৩-০১-২০২৫।ধারা ফৌজধারী কার্যবিধি -১৫১।

চাঁদপুর মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড় ও প্রেসক্লাব সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন যাবত এ ধরনের কিশোর গ্যাংয়ের সদস্যরা কয়েক দিন পর পর এখানে অপরাধ সংগঠিত করে থাকে। এর পূর্বে পুলিশ অনেক জন কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করে আদালতে পাঠিয়েছে। তারা আদালত থেকে আইনের ফাঁকফোঁকরে জামিন নিয়ে বাহির হয়ে আবারও এ ধরনের অপরাধ করে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছেন। তবে এ কিশোর গ্যাংয়ের লিডার তাহসিন ইসলাম ভুঁইয়া ওরফে নিরবকে আটক করতে পারেনি।

শুক্রবার(৩ জানুয়ারী) রাত ৮টা ২৫ মিনিটে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়ার কাছে খবর আসে এক দল কিশোর গ্যাংয়ের সদস্যরা ধর্তব্য অপরাধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি তাৎক্ষনিক থানার কয়েক জন অফিসারকে সাথে নিয়ে পুলিশ সদস্যরাসহ রাত প্রায় ৮টা ৩৫মিনেটে অভিযান চালিয়ে উপরোক্ত কিশোর গ্যাংয়ের লিডার নিরবসহ ৩জনকে আটক করে সদর মডেল থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাহার মিয়া জানান,আমিসহ মডেল থানার কয়েকজন অফিসার, ডিবি ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। এদের মধ্যে ২জন ছাত্রলীগের সক্রিয় কর্মী ও ১জন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানতে পারি। ২জনের বিষয়ে জানা গেছে, তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী হলেও তারা তাদের পরিচয় গোপন রেখে কিশোর গ্যাংয়ের হয়ে কাজ করছে। তাদের বিরুদ্বে নাশকতা মামলায় জড়িত থাকায় মামলার আসামী হিসেবে আটক দেখা হয়। আর এক জনের কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকার ভিডিও পাওয়া যাওয়ায় তাকে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।

তার বিষয়ে আমরা অধিকতর তদন্ত করে দেখছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বপ্রথম ফরিদগঞ্জে মাদক প্রবেশের মূল পথ পুরোপুরি ব্লক করবো : নবাগত ইউএনও মানিক

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৭ পিএম
সর্বপ্রথম ফরিদগঞ্জে মাদক প্রবেশের মূল পথ পুরোপুরি ব্লক করবো : নবাগত ইউএনও মানিক

ফরিদগঞ্জে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিথি ও সুধীজন।

চাঁদপুরের ফরিদগঞ্জে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিকের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের পরিচিতি ও সুধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত ইউএনওর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি জেনারেল সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন পাটওয়ারী, গৃদকালিন্দিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা এলাকার সড়ক ও যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন, দূরবস্থা দূরীকরণ, মাদকের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থামানো, চুরি ডাকাতি প্রতিরোধ এবং সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি বন্ধে নবাগত প্রশাসনিক প্রধানের সরাসরি হস্তক্ষেপ ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন।
উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে সভাপতির সমাপনী বক্তব্যে নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, ফরিদগঞ্জের ঐতিহ্য, সামাজিক সচেতনতা এবং শিক্ষার হার সত্যিই প্রশংসনীয়। প্রশাসন থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ও গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে এই অঞ্চলের সন্তানরা সুনামের সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়ে আসছেন। এ এলাকার মানুষের বক্তব্য ও উপস্থাপনা অত্যন্ত অর্থবহ ও যুক্তিপূর্ণ।
এলাকার অন্যতম প্রধান সামাজিক ব্যাধি মাদকের বিষয়ে তিনি দৃঢ় বার্তা দিয়ে বলেন, মাদকের বিস্তার রোধ করা কেবল ফরিদগঞ্জের নয়, বরং এটি একটি জাতীয় চ্যালেঞ্জ। ফরিদগঞ্জে যেহেতু মাদকের কোনো উৎপাদন কেন্দ্র নেই, তাই বাইরে থেকে বিভিন্ন রুট ব্যবহার করে এখানে মাদক প্রবেশ করে। শুধু সেবনকারী বা খুচরা বিক্রেতা ধরে এটি বন্ধ করা সম্ভব নয়। থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরকে সঙ্গে নিয়ে আমরা সর্বপ্রথমে ফরিদগঞ্জে মাদক প্রবেশের মূল পথ বা রুটগুলোকে চিহ্নিত করে তা পুরোপুরি ব্লক করতে কঠোর অবস্থান নেব।
কিশোর গ্যাং ও উঠতি বয়সের তরুণদের অপরাধপ্রবণতা নিয়ে ইউএনও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা আমাদেরই পরিবারের কারো না কারো সন্তান বা ছোট ভাই। পরিবার থেকে তাদের নিয়ন্ত্রণ ও সচেতন করা না গেলে কেবল আইনি পদক্ষেপে শতভাগ ফল আসবে না। বিশেষ করে সন্ধ্যার পর নিজের সন্তান বা ভাই কার সঙ্গে সঙ্গ দিচ্ছে, কোথায় সময় কাটাচ্ছে-সে বিষয়ে অভিভাবকদের কড়া নজর রাখতে হবে। সমাজকে সুন্দর রাখতে পরিবারকেই প্রথম ঢাল হিসেবে দাঁড়াতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে স্মার্টফোন ও অপ্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসের ব্যবহার বন্ধে তিনি কঠোর নির্দেশনার ইঙ্গিত দিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মনোযোগে ব্যঘাত ঘটছে। প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদকে অভিভাবক সমাবেশ ডেকে সুস্পষ্ট নোটিশ জারি করতে হবে। নির্দিষ্ট মেয়াদের পর কোনো শিক্ষার্থী স্কুলে মোবাইল নিয়ে এলে তা সরাসরি বাজেয়াপ্ত করতে হবে এবং অভিভাবককে তলব করে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এছাড়া চাঁদপুরের মহাসড়কের বাঁকগুলোতে সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ ও গতিসীমার সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, যত্রতত্র ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার শৃঙ্খলা আনয়ন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, শিক্ষার সার্বিক মানোন্নয়ন এবং সপ্তাহের প্রতি শনিবার স্ব-স্ব আঙিনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন নবাগত এই প্রশাসনিক কর্মকর্তা।
সভায় ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।