মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে দুই রঙের ইজিবাইক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১১:৫৯ পিএম
যানজট নিরসনে চাঁদপুর পৌরসভায় চলবে দুই রঙের ইজিবাইক

চাঁদপুর শহরের যানজট নিরসনে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যাটারী চালিত লাইসেন্সেধারী ইজিবাইক জোড় সংখ্যার রং হবে লাল এবং বে-জোড় সংখ্যার রং সবুজ। এই কাজ সম্পন্ন হওয়ার পরে নির্ধারণ করা হবে কোন কালার কোন সময়ে সড়কে চলাচল করবে। আর এটি বাস্তবায়ন হলে শহরের গাড়ী সংখ্যা কমবে এবং যানজট অনেকটা কমে আসবে।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর ঈদগাহ মাঠে গিয়ে দেখাগেছে ইজিবাইকগুলোর নতুন নম্বর প্লেট প্রদান এবং জোড় ও বে-জোড় সংখ্যায় কালার করে দিচ্ছেন শ্রমিকরা।

পৌরসভার সহকারী লাইসেন্স পরিদর্শক রাফি রাসেল বলেন, এই কাজটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে পৌর এলাকায় ইজিবাইক চালক ও মালিকদের উদ্দেশ্যে মাইকিং করে ঘোষণা করা হয়েছে। পৌরসভায় ২ হাজার ৬২৬টি ইজিবাইকের লাইসেন্স আছে। নম্বর প্লেট প্রদান ও রং করার কাজ ১২ জানুয়ারি শুরু হয়েছে, শেষ হবে ২০ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কাজ করা হচ্ছে।

শহরের ওয়ারলেছ এলাকার ইজিবাইক চালক মজিবুর রহমান, পুরাণ বাজারের সোলাইমান মিয়া বলেন, যানজট নিরসনের যে উদ্যোগ নেয়া হয়েছে এটাকে স্বাগত জানাই। তবে দুই কালারের গাড়ী একদিন বন্ধ না রেখে প্রতিদিন দুটি সময় নির্ধারণ করে দিলে ভালো হবে। আশা করি পৌর কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিবেন।

Model Hospital

উপপরিচালক স্থানীয় সরকার ও চাঁদপুর পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া বলেন, শহরের যানজট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারি থেকে সবুজ রঙের বে-জোড় সংখ্যা এবং জোড় তারিখে জোড় সংখ্যার লাল ইজিবাইক চলাচল করবে। এর ফলে অবৈধ কোন ইজিবাইক চলাচল করতে পারবে না।

তিনি আরো বলেন, একই তারিখ থেকে চাঁদপুরে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা শহরের তিনটি নির্দিষ্ট স্থান পর্যন্ত আসতে পারবে। নির্দিষ্ট স্থানের মধ্যে রয়েছে-চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের মৎস্য গবেষণা ইনিস্টিটিউটের সামনে, চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের বঙ্গবন্ধু সড়কের মাথা এবং চাঁদপুর-হাইমচর সড়কের জন্য নতুন বাজার-পুরান বাজার সেতুর পুরান বাজার অংশে অটোরিকশা অবস্থান নিবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।