সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দাখিল পরীক্ষায়

কচুয়ায় ৫ শিক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে দায়িত্বে থেকে অব্যাহতি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ২:৪০ পিএম
কচুয়ায় ৫ শিক্ষার্থী বহিষ্কার ও ৪ শিক্ষককে দায়িত্বে থেকে অব্যাহতি
কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একই ঘটনায় পরীক্ষার সময় অসদুপায় অবলম্বনে সহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের দায়িত্বে থাকা ৪জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়।
গতকাল মঙ্গলবার বাংলা ২ পত্র বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানাগেছে, উপজেলার নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার ২ শিক্ষার্থী শামীমা আফরিন, তামান্না আক্তার, তেতৈয়া দাখিল মাদ্রাসার ২ শিক্ষার্থী গাজী মোঃ জাহিদ হোসেন ও আরমান হোসেন,কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী গাজী ইকরা আক্তার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন শিক্ষার্থী ও ৪ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, “আমরা প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর মনিটরিং করছি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনাও তারই অংশ।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।