সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ পিএম
ফরিদগঞ্জে তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুর গ্রামে তরমুজ খাওয়ার পর আহাদ শেখ (২ বছর ৩ মাস) নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে রূপসা বাজার থেকে কেনা তরমুজ খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা আহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, একই তরমুজ পরিবারের আরও কয়েকজন খেয়েও সুস্থ রয়েছেন। মৃত শিশুর চাচা জানান, আহাদ তরমুজ খাওয়ার পর স্বাভাবিক ছিল এবং খেলাধুলাও করেছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহ্ মো. আমানত উল্ল্যা পাবেল জানান, শিশুটি হাসপাতালে আসার আগেই মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তরমুজের টুকরো শ্বাসনালিতে আটকে যাওয়ায় মৃত্যু হয়েছে। বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, ডাক্তার ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মৃত্যুর কারণ প্রাথমিকভাবে স্বাভাবিক মনে হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।