শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫৫ পিএম
শাহরাস্তিতে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য উৎপাদনে নতুন সম্ভাবনা
শাহরাস্তি উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একার্যক্রম সম্পন্ন হয়।
ওইদিন দেশের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি ও জনগণের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে চলতি  অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসুচী সম্পন্ন  হয়।
এ সময় উপজেলার ৭ টি স্থানে মোট ৩১০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে ডাকাতিয়া নদীতে ১৬০ কেজি এবং উপজেলার ছয়টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১৫০ কেজি পোনা ছাড়া হয় উপজেলা কমপ্লেক্স চত্বর এর পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন, শাহরাস্তি  উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  নাজিয়া হোসেন।
তিনি বক্তব্যে  বলেন,মাছে-ভাতে বাঙালি” ঐতিহ্য ধরে রাখতে সরকার নিয়মিত প্রাকৃতিক জলাশয়ে পোনা অবমুক্ত করছে। এর ফলে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি দেশীয় প্রজাতি সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের কর্মসংস্থান নিশ্চিত হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফের সার্বিক তত্ত্বাবধানে এতে বিশেষ অতিথি ছিলেন  জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান কবির।
জানা যায়, ওইদিন বিভিন্ন জলাশয়ে  রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়, যা উপজেলা মৎস্য দপ্তরের তত্ত্বাবধানে সরবরাহ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ জানান, এ উদ্যোগে আগামী দিনে স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারে মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট শাহরাস্তিতে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মৎস্যচাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital