শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এ প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে আশার আলো দেখাবে : ইউএনও নাজিয়া হোসেন

শাহরাস্তিতে ২৯৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম
শাহরাস্তিতে ২৯৫ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
শাহরাস্তি উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় ২৯৫ জন কৃষকের মাঝে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের সবজি বীজ এবং বিভিন্ন প্রকার সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার  (২০ অক্টোবর ২০২৫) শাহরাস্তি  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি বলেন, “সরকার কৃষকদের আধুনিক কৃষি উপকরণ ও উন্নত জাতের বীজ সরবরাহ করছে যাতে তারা কম খরচে বেশি উৎপাদন করতে পারে। এ  প্রণোদনা কৃষি উৎপাদন বৃদ্ধিতে আশার আলো দেখাবে।এই  কর্মসূচি কৃষকদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।
এতে ১৭০ জন কৃষক হাইব্রিড জাতের সবজি বীজ ও সার এবং ১২৫ জন কৃষক উচ্চফলনশীল (উফশী) জাতের সবজি বীজ ও সার সহায়তা পান। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রতিটি হাইব্রিড সবজি বীজ গ্রহণকারী কৃষক পান ১০ কেজি এমওপি (মিউরেট অব পটাশ) সার, ১০ কেজি ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার ও ১০ কেজি হাইব্রিড সবজি বীজ। অপরদিকে উফশী জাতের সবজি চাষিদের মাঝে ১২৫ গ্রাম করে সবজি বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুল আলম, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নারগিস আক্তার এবং কৃষি সম্প্রসারণ অফিসার রেজাউল হোসেন।
তারা জানান, এই প্রণোদনা কৃষকদের সবজি উৎপাদনে আগ্রহী করবে এবং স্থানীয় পর্যায়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital