শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

মোবাইল জুয়ায় আসক্ত স্বামী, দুই সন্তান নিয়ে অনাহারে কাটছে গৃহবধূর দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম
মোবাইল জুয়ায় আসক্ত স্বামী, দুই সন্তান নিয়ে অনাহারে কাটছে গৃহবধূর দিন

​চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল জুয়ায় আসক্ত স্বামীর অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছেন এক গৃহবধূ। জুয়ার টাকার জন্য নিয়মিত মারধর, ভরণপোষণ না দেওয়া এবং ঋণের দায়ে ঘরবাড়ি ছাড়া হওয়ার উপক্রম হওয়ায় প্রতিকার চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প কমান্ডারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শারমিন বেগম।

​অভিযোগ সূত্রে জানা গেছে, এনায়েতপুর এলাকার মৃত আব্দুল খালেকের মেয়ে শারমিন বেগমের সাথে ১৪ বছর আগে বিয়ে হয় একই এলাকার শরীফ হোসেনের। তাদের সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শারমিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

​শারমিন বেগম জানান, তার স্বামী শরীফ হোসেন একজন দক্ষ কাঠমিস্ত্রি হওয়া সত্ত্বেও কোনো কাজ করেন না। দিনরাত মোবাইল ফোনে জুয়া খেলায় মত্ত থাকেন। জুয়ার টাকা জোগাড় করতে তিনি বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে ঋণ নিয়েছেন এবং সাধারণ মানুষের কাছ থেকেও বিপুল টাকা ধার করেছেন। পাওনাদারদের চাপের কারণে তারা এখন অনেকটা ঘরছাড়া। এমনকি গত দুই বছর ধরে বাসার ভাড়ার টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি।

​কান্নাজড়িত কণ্ঠে শারমিন বলেন, “বিয়ের পর থেকে বাবার বাড়ির সহযোগিতায় কোনোমতে টিকে আছি। কিন্তু বাবা মারা যাওয়ার পর এখন আমি পুরোপুরি অসহায়। নিজের ও সন্তানদের মুখে খাবার তুলে দিতে মানুষের বাসায় কাজ করছি। দুই-তিন দিনে এক বেলা খেয়ে দিন পার করছি। বড় ছেলের মাদ্রাসার বেতন বকেয়া থাকায় তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।”

Model Hospital

​তিনি আরও অভিযোগ করেন, জুয়ার টাকার জন্য বাধা দিলে স্বামী তাকে অমানুষিক মারধর করেন। এর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। নিরুপায় হয়ে এখন সন্তানদের ভবিষ্যৎ রক্ষা ও নিজের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এই নারী।

শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ

শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ এম
শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে : ওসি মীর মাহবুবুর রহমান

‘সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে শাহরাস্তি ইউথ ফোরাম।

উপজেলার কুলশী বটতলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় তরুণ ও যুবকদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শাহরাস্তি ইউথ ফোরামের বাস্তবায়নে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া প্রিন্সের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহরাস্তি ইউথ ফোরামের সভাপতি ইঞ্জিঃ মোঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা। সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

তিনি তার বক্তব্য বলেন, প্রধান অতিথির বক্তব্যে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, শৃঙ্খলাবোধ তৈরি হয় এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।

Model Hospital

অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও সক্রিয় হতে হবে। শাহরাস্তি থানা মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি তরুণদের জন্য ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরিতে এ ধরনের উদ্যোগকে আমরা সবসময় উৎসাহিত করব।বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা, শাহরাস্তি পৌরসভা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান বাবলু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি ইউথ ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ আল মামুন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল মোমেন শিকদার এবং মেহের ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক আরিফুর রহমান।

এ সময় শাহরাস্তি ইউথ ফোরামের সহ-সভাপতি মোঃ বোরহান উদ্দিন মিয়াজি, মাওলানা কামরুল হাসান বাবু, ফিরোজ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক আরফিন রবিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসেন হৃদয় ও রিশাদ ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপরও তারা গুরুত্বারোপ করেন।