বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৬ আগস্ট থেকে চাঁদপুরে তিনদিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:০০ পিএম
১৬ আগস্ট থেকে চাঁদপুরে তিনদিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ শুরু

চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যকে ধারন করে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১১আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় আগামী ১৬ আগষ্ট থেকে ১৮ আগষ্ট পর্যন্ত তিনদিনব্যাপী  নানা কর্মসূচীর মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বক্তব্যে বলেন, আমাদের দেশীয় মাছ রক্ষা করতে হবে, এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। মৎস্য খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা যেতে পারে। নদী দূষন রোধ করতে হবে। আমরা সফল মৎস্য ব্যবসায়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ দিবো।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম এর পরিচালনায় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর জেলা প্রানিসম্পদ কর্মকর্তা প্রতিনিধি , চাঁদপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি, চাঁদপুর বিআরডিবির উপ-পরিচালকের প্রতিনিধি, চাঁদপুর মৎস্য গবেষনা ইনস্টিটিউট এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার প্রতিনিধি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী হোসেন, চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, চাঁদপুর ব্রাক অফিসের প্রতিনিধি, প্রকৃত মৎস্যচাষীদের প্রতিনিধি আ: কাদির, চাঁদপুর পৌর মৎস্যজীবি দলের সভাপতি মো: আমিন শেখ।
তিনদিনব্যাপী কর্মসূচীর প্রথমদিন ১৬ আগস্ট সকাল ৯টা ৪০মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গনে শেষ হবে। সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পুুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। সকাল ১০টা ২০মিনিটে সদর উপজেলা পরিষদের হল রুমে জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভা ও সফল মৎস্য চাষী মো: শরীফ হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো: ইমাম হোসেন এর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ২য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৭আগস্ট সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা ও উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষন ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৫টায় চাঁদপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় মোলহেডে চিত্র প্রর্দশণ করা হবে। ৩য় দিনের কর্মসূচীর মধ্যে রয়েছে- ১৮ আগস্ট সকাল ১১টায় সরকারি শিশু পরিবার চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করা হবে। বিকাল ৩টায় চাঁদপুর মৎস্য কর্মকর্তার দপ্তর এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৬ আগস্ট থেকে তিনদিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়ে ১৮আগস্ট পর্যন্ত চলবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital