বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে একুশে ক্লাব চাঁদপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম
মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে একুশে ক্লাব চাঁদপুর

মতলব দক্ষিণে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় বক্তব্য রাখছেন, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন মিলন।

চাঁদপুরের মতলব দক্ষিণে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার স্মরণে মাদক বিরোধী মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার ঐতিহ্যবাহী আশ্বিনপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় ট্রাইবেকারে কুমিল্লা ইউনাইটেড ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন একুশে ক্লাব চাঁদপুর।
উক্ত খেলায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মানিক তালুকদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মো. রনি প্রধান। উক্ত খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এসএম মোশাররফ হোসেন মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবদুল মজিদ তালুকদার প্রমুখ।
খেলার শুভ উদ্বোধন করেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক মিয়াজী।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিঠু তালুকদার, কচুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সোহেল, বিশিষ্ট সমাজসেবক সমর পাটোয়ারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতৃবৃন্দ, হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকরা।
খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফ পাটোয়ারী, সহ-সভাপতি ইকবাল হোসেন বৈদ্য এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাইয়ুম হোসেন।
খেলায় ধারাবিবরণী দেন কুমিল্লার জনপ্রিয় ধারাভাষ্যকার মো. কবির  হোসেন ও আশ্বিনপুর এলাকার সুপরিচিত ধারাভাষ্যকার মো. মোস্তাক আহমেদ।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।