শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি দিলেন ‘বন্ধন-১২’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:০২ পিএম
ফরিদগঞ্জে এস.এস.সি ও দাখিল পরীক্ষার্থীদের বোর্ড ফি দিলেন ‘বন্ধন-১২’

এস এম ইকবাল : ব্যতিক্রম এবং শিক্ষাবান্ধব উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়াচ্ছে ফরিদগঞ্জের ‘বন্ধন-১২’ নামের সামাজিক সংগঠনটি। ভালো কিছু স্বপ্ন এবং সুন্দর চিন্তা নিয়ে ২০২২ সালের শুরুর দিকে এ সংগঠনের পথচলা। ইতোমধ্যে সদ্য এস.এস.সি এবং দাখিলে কৃতকার্যদের বৃত্তি ও সংবর্ধনা দিয়ে আলোচনায় আসে ‘বন্ধন-১২’।

তারই আলোকে ৩১ ডিসেম্বর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের টিম বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে এস.এস.সি এবং দাখিল পরীক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন। উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বিরামপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লড়াইরচর দাখিল মাদ্রাসা, উত্তর লড়াইরচর হালিমিয়া দাখিল মাদ্রাসার অসহায় ও মেধাবী ২৬জন শিক্ষার্থীর হাতে বোর্ড ফি, কেন্দ্র ফি ও অন্যান্য ফি শিক্ষার্থীদের হাতে তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের হাতে হাতে অনুদানের অর্থ তুলে দেন সংগঠনের সদস্য স্পেন প্রবাসী আলমগীর পাটওয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজান, বিরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, ফরিদগঞ্জ আবিদুর রেজা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো.ইমাম হোসেন, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ হোসেন, দক্ষিণ লড়াইরচর বাইতুন্নবী দাখিল মাদরাসা সুপার মুহা.আফলাতুল, লড়াইর চর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার সুফার মো.আল আমিন, বোরহান উদ্দিন মিয়াজী, সেলিম গাজী, হাজী মিজানুর রহমান, সুমন আহম্মেদ ও জসিম উদ্দিন পাটওয়ারী।

এর আগে ‘বন্ধন-১২’ এর উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া বেশ কয়েকটি পরিবারকে ঘরে করে দেওয়া হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করা, একে অপরের প্রতি ভ্রতিত্ববোধ সৃষ্টি করা, শতভাগ সচেতন এবং স্বশিক্ষিত সমাজ গড়াই এই সংগঠনের নেতৃবৃন্দের স্বপ্ন। সেই স্বপ্নের কান্ডারির হিসেবে কমিটির আহবায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন যথাক্রমে মফিজুল ইসলাম ও এস.এম ফারুক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital