শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১২:৪৯ পিএম
ফরিদগঞ্জে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে ক্যাম্পেইন
এস. এম ইকবাল : ভূমি সেবা মানুষের দ্বোরগোড়ায় পৌঁছে দেওয়ার দিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য ও গ্রাহকদের উৎসাহিত করার লক্ষে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী শনিবার চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়নের লক্ষীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহার, সার্ভেয়ার আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শমশির আহাম্মেদ প্রমূখ।
উল্লেখ্যঃ কাম্পেইন উপলক্ষে গ্রাহকেরা তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে স্বতঃস্ফূর্ত ভাবে ভূমি উন্নয়ন কর প্রদান করে এবং ভূমি সেবা দ্বোরগোড়ায় পেয়ে সরকারের ভূয়সী প্রশংসা করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।