শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাব রেজিস্ট্রারের উপর হামলার ঘটনায় ফরিদগঞ্জে কর্মকর্তাদের কর্মবিরতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩, ২:৫০ পিএম
সাব রেজিস্ট্রারের উপর হামলার ঘটনায় ফরিদগঞ্জে কর্মকর্তাদের কর্মবিরতি

এস এম ইকবাল : বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন এর প্রধান কার্যালয় এর নির্দেশনাক্রমে ১১ জানুয়ারী বুধবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষনা দেন ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। হঠাৎ এই কর্মসূচীর ঘোষনায় উপজেলার দুর দূরান্ত থেকে ভুমি রেজিস্ট্রি করতে আসা সাধারণ মানুষ বিপাকে পড়েন।

উল্লেখ্য, ১০ জানুয়ারী মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলীকে তার এজলাস কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত কর্তৃক শারিরীক ভাবে লাঞ্চিত এবং তার উস্কানী ও নির্দেশে কতিপয় দূস্কৃতিকারী পরিকল্পীত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে মারাত্মক ভাবে আহত করে।

এমন ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রিশন সার্ভিস এসোসিয়েশন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তারই অংশ হিসাবে ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতির পালন করেন। এবং অভিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের অভিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পাশাপাশি ফরিদগঞ্জ দলিল লেখক সমিতি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Model Hospital

এবিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ আরিফুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মোঃ ইউসুফ আলীকে তার এজলাস কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে যে নির্মম ভাবে হামলা করা হয়েছে এটি অত্যান্ত দুঃজনক। আমি এই ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে তাদের শাস্তিদাবী করি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital