শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর; অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ২:০২ পিএম
পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর; অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে
এস. এম ইকবাল : ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ স্লোগানকে সামনে রেখে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারী শনিবার বিকেলে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে থানা পুলিশের ৬ নং বিটের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদক, চুরি, ছিনতাই, ইভটিজিং, কিশোরগ্যাং ও জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠন করতে পারবে না। এ সকল অপরাধ মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
পুলিশিং কার্যক্রমকে আধুনিক করতে কাজ করে যাচ্ছে সরকার। সেই লক্ষে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘বিট পুলিশিং’ কার্যক্রম গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানুষের যে কোন সমস্যায় বিট পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানান।
তিনি আরো বলেন, শীতের রাতে আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েন, তখনও আপনার বাড়ির সামনে কোন না কোন পুলিশ আপনাদের পাহারা দিচ্ছে। এলাকার কারা মাদকসহ অপরাধের সাথে জড়িত, আপনারা কম বেশি জানেন। তাদের তথ্য আমাদেরকে জানান, আপনাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ আপনাদের সেবা দিতে বদ্ধ পরিকর।
বিট অফিসার এস. আই আনোয়ার হোসেনের  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল, গুপ্টি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সংসদ সদস্যের প্রতিনিধি রফিকুল ইসলাম পাটওয়ারী, ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি কামাল হোসেন পাটওয়ারী, ইউপি সদস্য আহছান দর্জি, আসাদুজ্জামান কালু।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিন দেওয়ান, ইউপি সদস্য মহন পাটওয়ারী মানিক, আব্দুল কাদের পাটওয়ারী, হারুনুর রশিদ, কইতরি বেগম, ঝর্ণা আক্তার, রোকেয়া বেগম প্রমূখ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।