বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মোস্তফা জিরাতির বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ তুলেছেন হালিমা বেগম

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম
মোস্তফা জিরাতির বিরুদ্ধে জাল দলিলের অভিযোগ তুলেছেন হালিমা বেগম
স্টাফ রিপোর্টারঃ লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা জিরাতির বিরুদ্ধে জাল দলিল সৃজন করে এলাকার নিরীহদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ রায়পুর সহকারী জজ আদালতে তুলেছেন ভুক্তভোগী বিধবা হালিমা বেগম। মামলা নং-২০/২০২৩।
তিনি অভিযোগ প্রসঙ্গে বলেন, মৃত মিয়াজ উদ্দিন জিরাতির ছেলে মোস্তফা জিরাতি একজন ভূমিদস্যু এবং মামলাবাজ। তিনি সাধারণ মানুষের জমি দখলের অপচেষ্টা করতে জাল দলিল পর্যন্ত করে থাকেন। তার এমন সব অপকর্ম থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করে বলেন, তার কতিপয় পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এরই প্রেক্ষিতে তার বাবা মৃত মিয়াজ উদ্দিন জিরাতির ওয়ারিশনের সম্পত্তিও সে জবর দখলের অপচেষ্টায় লিপ্ত। আমরা এসব থেকে রেহাই পেতেই আদালতের শরানপন্ন হয়েছি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা চাচ্ছি।
এদিকে অভিযোগ প্রসঙ্গে মোস্তফা জিরাতি মুঠোফোনে বলেন, এসব অভিযোগ সব ভূয়া। কেননা ওই হালিমা বেগমের কোন সম্পত্তিই নাই। সে কতিপয় দুষ্ট চক্রের প্ররোচনায় আমাকে জড়িয়ে নানাভাবে হেনস্তার চেষ্টা করছে। আমি এর থেকে পরিত্রাণ পেতে সবার সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital