বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছাত্র-ছাত্রীরা খেলাধুলার মনোনিবেশ করলে তাদের শরীর ও মন ভালো থাকে : মো. কামরুজ্জামান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০০ পিএম
ছাত্র-ছাত্রীরা খেলাধুলার মনোনিবেশ করলে তাদের শরীর ও মন ভালো থাকে : মো. কামরুজ্জামান

এস এম ইকবাল: ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেন’র কেরোয়া শাখায় দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২ফ্রেব্রুয়ারী বৃহস্পতিবার মাতৃছায়া কিন্ডারগার্টেন’র সহ-সভাপতি মো.মোস্তফা কামাল মুকুল’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম মাসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ দিতে হবে। আমাদের দেশে যেমন ভালো ডাক্তার, প্রকৌশলী দরকার ঠিক তেমনি দরকার ভালো খেলোয়ার। ডাকাতিয়ার পূর্ব পাড় আমাদের এই ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান শামিম হাসান বিদেশে খেলাধুলায় অংশ গ্রহণ করে বিশ্ব মঞ্চে আমাদের মুখ উজ্জ্বল করেছে। এছাড়াও দেশ কাঁপানো খেলোয়ার হিসেবে ইতোমধ্যে পরিচিত পেয়েছে আমাদের রেজাউল করিম রেজা, মাহমুদুল হাসানরা। তাই ছাত্র-ছাত্রীরা খেলাধুলার মনোনিবেশ করলে তাদের শরীর ও মন ভালো থাকবে। মা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক আমি মায়েদের কাছে আহবান রাখছি প্রতিটি বাচ্চাকে যেন একটু খেলার সময় ও সুযোগ দেন। শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। বাচ্চাদের পছন্দমত ক্রীড়া, চিত্রাঙ্কন, সংগীতেও এগিয়ে যেতে দিন।

আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক প্রবীর চক্রবর্তী, নারায়ন রবিদাস, ডিপিওডির চাঁদপুর জেলা পরিচালক মো. মমতাজ উদ্দিন মিলনসহ স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, পরিচালক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। শিক্ষার্থীরা দিনব্যাপী অনুষ্ঠানটি আনন্দের সাথে উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital