শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

এএইচএম আহসান উল্লাহ বিষ্ণুদী ফাযিল মাদ্রাসার সভাপতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৩ পিএম
এএইচএম আহসান উল্লাহ বিষ্ণুদী ফাযিল মাদ্রাসার সভাপতি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুদী ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি নিযুক্ত হয়েছেন মাওঃ এএইচএম আহসান উল্লাহ।

দেশের মাদ্রাসাগুলোর উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কালাম আজাদ তাঁকে মনোনয়ন দেন। একই সাথে এ মাদ্রাসার বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে শাহ মোঃ মুকবুল আহমদকে নিযুক্ত করা হয়।

১৫ ফেব্রুয়ারি বুধবার বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ রেজাউল হক। সভাপতি পদে নিযুক্ত হওয়ায় এএইচএম আহসান উল্লাহকে গতকাল বৃহস্পতিবার নবগঠিত গভর্নিংবডির প্রথম সভায় মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক। তিনি ১৯৮৮ সালে চাঁদপুর আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন এবং ১৯৯৪ সালে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন।

Model Hospital

আহসান উল্লাহ ২৩ বছর যাবত সাংবাদিক পেশায় সম্পৃক্ত আছেন। তিনি ২০১১ সালে অনুসন্ধানী সাংবাদিকতায় টিআইবি কর্তৃক অ্যাওয়ার্ড লাভ করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।