হযরত বুতা শাহ্ (রহঃ) এর ৫৬তম বার্ষিক ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : হযরত বুতা শাহ্ (রহঃ) এর ৫৬তম বার্ষিক ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ আছরের পর শুরু হয়ে সারারাত পবিত্র কোরআন মজিদ তেলওয়াত ও হাদিস এর ব্যাখ্যা সহ হালকা জিকির দিয়ে ফজরের নামাজের শেষে তোবারক বিতরণের মাধ্যমে এই মাহফিল শেষ হয়।

উক্ত ওরশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক সময় আপনাকে কোন ওয়াজ মাহফিল ও ওরশ করতে দেয়া হতো না। কিন্তু আজ আপনাদের ওয়াজ-মাহফিল ও ওরশ করতে কোন বাধা নেই। বর্তমান সরকার ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের উপর থাকা সেই অলিখিত নিষেধাজ্ঞা তুলে দিয়ে আপনাদেরকে অবাধে ধর্মীয় অনুষ্ঠান করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আর আমরা প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা সফল করতে স্থানীয় পর্যায়ে আপনাদের ওয়াজ-মাহফিল ও ওরশে অংশগ্রহণ করি। এটা বুঝতে হবে বর্তমান সরকার আপনাদের পক্ষে তথা দেশের আমজনতার পক্ষের সরকার। তাই এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও আনলে দেশের উন্নয়নে তথা আপনাদের কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনা করতে পারবেন। আমরা আশা করি আপনারা ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে রাষ্টীয় ক্ষমতায় আনতে সমর্থন ও কাজ করবেন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ্ব মোবারক হোসেন জালালী। তিনি পবিত্র কোরআন মজিদ ও হাদিসের আলোকে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ইসলামের উপর জীবন পরিচালনার ফজিলত সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সমবেত ভক্ত ও ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম নির্দেশিত পথে জীবন যাপন করলে আমরা পার্থিব জীবন শেষে অনন্ত জীবনে সফল হবো।

মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন, মোহাম্মদ আলী আবেদী আল-ক্বাদেরী চিশতী, আরও ওয়াজ করেন, বাগিচাবাড়ি লাকসাম সাইফুল ইসলাম আল-ক্বাদেরী, ঢাকার মৌচাক জামে মসজিদের সাবেক খতিব নবযুগের উদিয়মান বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালী, শাহাদাত হোসেন জাহেরী, হযরত মাওলানা রফিকুল ইসলাম জিহাদী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা চৌধুরী মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মেহের উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ পাটওয়ারী, মোঃ ওমর ফারুক, মোঃ আজাদ মজুমদার, মেহের উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ গ্রাম সহ সমগ্র উপজেলার এবং পাশ্ববর্তী অন্যান্য উপজেলার বহু ভক্ত-মুরিদগন সারা রাত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিস এর ব্যাখ্যা শুনেন ও জিকিরে অংশগ্রহণ করেন।
বর্ণিত ওয়াজ, ওরশ ও দোয়া মাহফিলে মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্ব করেন।








