বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১২ পিএম
মতলব উত্তরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি বিষয়ক কর্মশালা
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি (এনডিডি) বিষয়ক উপজেলা পর্যায়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড ইউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
বক্তব্য দেন, ডা. আহসান উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু।
এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অটিজম মাস্টার ট্রেইনার ছিলেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক আল আমিন।
অনুষ্ঠান পরিচালনা করেন  উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital