বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের দেইচর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:২৫ পিএম
ফরিদগঞ্জের দেইচর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরনী

এস. এম ইকবাল : নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ফরিদগঞ্জের দেইচর মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা মার্চ বুধবার বিকেলে বিদ্যালয় মাঠে একাডেমির পরিচালনা কমিটির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তাই মেধা বিকশিত করতে হলে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার প্রতি মনোনিবেশ হতে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক বাহাউদ্দীন বাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান শেখ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হাই মজুমদার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন বাবলু, আব্দুস ছাত্তারসহ শিক্ষক- শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital