বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সম্পদ রেখে একদিন চলে যেতে হবে : এম.এ হান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৩৯ পিএম
সম্পদ রেখে একদিন চলে যেতে হবে : এম.এ হান্নান

এস এম ইকবাল : ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অন্ষ্ঠুান সম্পূর্ণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিক এম.এ হান্নান।

এ সময় তিনি বলেন,‘আমরা সব সময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। মনে রাখবেন দুনিয়ার এসব কিছুই কবরে যাবে না। শুধু যাবে আমল। এক শ্রেণির মানুষ আছে যারা জনগনের সম্পদ লুটতরাজ করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করে। যতই সম্পদ গড়েন না কেন, এসব রেখে একদিন আমাদেরকে চলে যেতে হবে।

এক সময় আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতে মক্তব ছিলো। সেখানে আমরা আরবী শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করতাম। মক্তব যেমন বিলপ্ত হয়েছে, সাথে সাথে আমাদের নৈতিকতারও অবক্ষয় দেখা দিয়েছে। ইকরা মডেল মাদ্রাসাকে ধন্যবাদ। মাদ্রাসাটি কিন্ডারগার্টেনের মধ্যে পরিবর্তন এনে আরবীকে সংযুক্ত করে মক্তব শিক্ষার অভাব পূরণ করেছে।’ অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদেরকে বলবো- আপনারা প্রতিষ্ঠানের জন্য জমি ক্রয় করেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং সে সময় তৌফিক দেন তাহলে এই প্রতিষ্ঠানের ভবন করে দিবো ইনশাআল্লাহ।’

৬ ফেব্রুয়ারি সোমবার বিদ্যালয়ের মাঠে বিশিষ্ট শিক্ষানুরাগী মো.আমির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মো. হাছান গাজী ও শামিম হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফদিগঞ্জ পৌরসভার প্রথম এবং সাবেক মেয়র মো.মঞ্জিল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডা. আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী। এ সময় প্রধান অতিথির সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য রাখেন- আবু জাফর খসরু মোল্লা, আমানত গাজী, আবদুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু পাটোয়ারী ও মো. জামাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- মো.আশিকুর রহমান ও মাওলান মোহাম্মদ হোসাইন আলী।

Model Hospital

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। ২০১৩ সালে ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি থেকে ট্যালেন্ডপুলে বৃত্তি (সরকারি) পায় মুশফিকুর রহমান সাফি।

পরবর্তীতে সে, দেশ সেরা বিদ্যাপিট ‘বুয়েটে’ পড়ালেখা করার সুযোগ পায়। ২০১৫ সালে এ প্রতিষ্ঠান থেকে ট্যালেন্ডপুলে বৃত্তি (সরকারি) পায় মোস্তাফিজুর রহমান। সে ২০২১ সালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। ২০১৬ সালে এ প্রতিষ্ঠান থেকে ট্যালেন্ডপুলে বৃত্তি (সরকারি) পায় মো. ফরহাদ। সে ২০২২ সালে ফরিদগঞ্জ এ.আর.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই তিন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবদেরকে সংবর্ধনা দিয়ে প্রতিষ্ঠানটি ভবিষ্যত মেধাবীদের অনুপ্রাণিত করলো।

আলোচনা শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়ার সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মো. জাকির হোসাইন।

এ সময় সাংবাদিক, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital