বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৩১ পিএম
ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ বুধবার বিকেলে পূর্ব ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত বৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী।
সংগঠনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন স্বপন পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শোল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান, ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রানী ধর, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সাংবাদিক নুরুল ইসলাম ফরহাদ।
এ সময় প্রাক্তন শিক্ষক শামসুল আলম, সাবেক ইউপি সদস্য ফয়েজ উল্লাহ খোকন ভূঁইয়া, বর্তমান ইউপি রায়হানুল কবির শামীম, সমাজ সেবক ইব্রাহিম পাটওয়ারী ছাড়াও সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীকে তার জীবন ও দেশের চাহিদা অনুযায়ী সুশিক্ষা প্রদানের মাধ্যমে মানুষ হিসেবে গড়ে তোলা যেমন শিক্ষকদের কর্তব্য, তেমনি সন্তানদের সার্বিক বিকাশের প্রতি সচেতন হওয়া অভিভাবকদের কর্তব্য। শিক্ষক ও অভিভাবকের যৌথ দায়িত্ব ও কর্মতৎপরতায় শিশুর সার্বিক বিকাশ ক্রমান্বয়ে এগিয়ে যাবে।
উল্লেখ্য: ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে কাজ করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital