বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি : যুগ্ম সচিব হাবিবুর রহমান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১২:৫২ পিএম
আমাদের সৌভাগ্য শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি : যুগ্ম সচিব হাবিবুর রহমান

এস এম ইকবাল : ফরিদগঞ্জে তথ্য অধিকার আইর, ২০০৯, MIS ও স্বপ্ন প্রকল্প এর বিষয়ে আলোচনা সভা হয়েছে।

৯ মার্চ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী আবরার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাবিবুর রহমান।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, জনগণের টেক্সের টাকায় আমার/আপনাদের, সচিব, ইউএনওসহ সকলের বেতন সন্মানী ভাতা দেওয়া হয়, তাই জনগনের সকল অধিকার নিয়ে জনপ্রতিনিধিরা সঠিক ভাবে কাজ করতে হবে।

বর্তমান সরকার সকল স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন কোন ভাবেই যেন সাধানর জনগনের অধিকার ক্ষুন্ন্য না হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নারী-পুরুষ সকলের জন্য একটা সুন্দর ব্যবস্থা নিশ্চিত করতে চান। একজন মানুষও যাতে সরকারের সহযোগিতা থেকে বঞ্চিত না হন।

Model Hospital

আমাদের সৌভাগ্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি।

তিনি বলেন, আপনার জানেন বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হতে চলেছে আগামী ২০২৬ সালের মধ্যে, এটা ২০২২ সালের মধ্যেই হওয়ার কথা ছিল কিন্তু করোনার কারনে তা পিছিয়ে ২০২৬ সালের মধ্যে নেওয়া হয়েছে। আগামী ২০৩২ থেকে ২০৩৫ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র পরিনত করার লক্ষে প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি দেশের মানুষকে বাঁচাতে অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি দেশের উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি কোনো শ্রেণি-পেশার মানুষকে পেছনে রাখেন নি। সকলকে সামনে নিয়ে এগিয়ে গেছেন। মানুষের জীবন ও দেশের উন্নয়নে কোন প্রকল্প তিনি বন্ধ করেন নি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্লাহ তফাদার, গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম শেখ, পাইকপাড়া (দক্ষিন) ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আহম্মদ রাজন ও চর দুঃখিয়া (পশ্চিম) ইউনিয়নের চেয়ারম্যান শাহ জাহান।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের চেয়াম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজি, পাইকপাড়া (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আবু পাটওয়ারী, গুপ্টি পূর্ব ইউনয়নের চেয়ারম্যান শাহাজান পাটওয়ারী, রূপসা (উত্তর ইউনয়নের চেয়ারম্যান কাউছার উল আলম কামরুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।