বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্মার্ট ফরিদগঞ্জ উপহার দিতে চাই : শেখ সাজ্জাদ রশিদ সুমন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:১৬ পিএম
স্মার্ট ফরিদগঞ্জ উপহার দিতে চাই : শেখ সাজ্জাদ রশিদ সুমন
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বানিজ্য বিষয়ক উপদেষ্টা ও চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমনের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে অসহায়, দু:স্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ফরিদগঞ্জ ওয়াপদা মাঠে ২৬ জন অসহায় দু:স্থ নারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করেন শেখ সাজ্জাদ রশিদ সুমন।
সেলাই মেশিন বিতরন কালে শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্বাচনের এখনো ৮/৯ মাস বাকী রয়েছে। আমরা ইতিমধ্যেই ৩’শ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছি।
তিনি আরো বলেন, বিগত সময়ে আমরা বিরোধী দলে থেকে সরকারকে সঠিক দায়িত্ব পালনে বাধ্য করেছি। ফলে আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবতা। বর্তমান সরকার ইতিমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছে। বিরোধী দলে থেকেও দেশের উন্নয়নে আমরা কাজ করছি। তাই আমিও স্মার্ট বাংলাদেশের মতো স্মার্ট ফরিদগঞ্জ গড়তে চাই। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, আমাদের নেতা মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ যেমন ভাল মানুষ ছিলেন, তেমনি বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরও শুদ্ধ ও ভাল মানুষ। তার মতো সৎ রাজনৈতিক ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা পার্টির সভাপতি মাও. আ: রব, জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হারুন অর রশিদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মামুন হোসেন রনি, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি অহিদুজ্জামান, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মাহামুদুল হামান অয়ন, জাতীয় ছাত্র সমাজ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমেদ সবুজ এবং শেখ সাজ্জাদ রশিদ সুমনের একান্ত সহকারী মাহফুজুর রহমান প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ অসহায় ও দু:স্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital