শাহাতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণ
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহাতলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ সম্পূর্ণ হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে বার্ষিকক্রীড়ানুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী শিক্ষক সুমন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান সবুজ, শাহমামাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, শাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মতিন তপদার ভুট্টু, শাহমাহমুদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, ভাটের গাঁও ওয়ার্ড মেম্বার সোহাগ পাটওয়ারী প্রমুখ।

এ সময় বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন, শাহাতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলী আক্কাস তপাদার, মোহচানা আক্তার, জসিম উদ্দিন পাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোসাম্মৎ রোকেয়া বেগম, বিশ^জিৎ চক্রবর্ত্তী, কাকন চাক্রবর্ত্তী, ইবনে মাসুম, মোঃ আলাউদ্দিন, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, তাহমিনা আক্তার, নাজমুন নাহার , আয়শা আক্তার, মোঃ শাহ এমরান, মাহমুদা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের গান ও নিত্যে উপস্থিত সকলেই আনন্দের সাথে উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।








