শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে : ব্রিগেডিয়ার রাশেদুল মান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:৫৮ পিএম
নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে : ব্রিগেডিয়ার রাশেদুল মান্নান
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর সাদেকিয়া বালিকা দাখিল মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল অব: রাশেদুল মান্নান তালুকদার।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ নারী শিক্ষায় অনেক এগিয়েছে, নারী শিক্ষা এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। নারীরা এখন সকল পর্যায়ে নেতৃত্ব দিতে সক্ষম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী, তিনি দেশকে আজ এগিয়ে নিতে সঠিক পথে পরিচালিত করছেন। তিনি শিক্ষায় বরাদ্দ বৃদ্ধি করে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তুলেছেন। এখন শিক্ষার্থী জরে পড়ার হার অনেকাংশেই কমেছে।
সরকার এখন কর্মমুখী শিক্ষার প্রতি জোর দিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সকল পর্যায়ে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণে ল্যাব তৈরি করছেন, তার সুফল আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন।
এই দিন ২০২২ সালের দাখিল পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দন পত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু শাহেদ সরকার, সাবেক মেয়র ও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্ল্যাহ তপাদার, জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, সমাজ সেবক মজিবুর রহমান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপার মোস্তফা কামাল তালুকদার, আওয়ামীলীগ নেতা  আনোয়ার হোসেন, সেলিম মিয়াজি প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আবদুস সালাম আজাদ জুয়েল পরিচালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মনজুর আহমেদ বিএসসি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital