বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জাতির পিতার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য আনন্দ র‌্যালী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ২:০৩ পিএম
জাতির পিতার জন্মবার্ষিকীতে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ণাঢ্য আনন্দ র‌্যালী
এস. এম ইকবাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নোতকর্মীদের উপস্থিতিতে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, লোকমান তালুকদার, অ্যাড.মোহাম্মদ আলী মজুমদার, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন স্বপন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হক, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, মহিলা আ’লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, শ্রমিক লীগের হানিফ কাজী, কৃষকলীগের জহির হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, সাবেক যুগ্ম-সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নেতৃবৃন্দ কেক কেটে জন্মবাষির্কী উৎসব পালিত হয়।

এর আগে উপজেলা বিভিন্ন এলাকা থেকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রং বেরং’র গেঞ্জি, ক্যাপ, প্লা-কার্ড সম্বলিত খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।