বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ভারতের কাশ্মীর : শ্রীনগর সিটি রোটারী ক্লাবের সাথে চাঁদপুর রোটারী ক্লাবের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১:১৬ পিএম
ভারতের কাশ্মীর : শ্রীনগর সিটি রোটারী ক্লাবের সাথে চাঁদপুর রোটারী ক্লাবের শুভেচ্ছা বিনিময়

ভারতের কাশ্মীর প্রদেশের শ্রীনগর সিটি রোটারী ক্লাবের সাথে চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ সন্ধ্যা ৬টায় ভারতের শ্রীনগর শহরের হোটেল বুর্জে ঐ সভা অনুষ্ঠিত হয়।

শ্রীনগর সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৩-২৪) ও বর্তমান সেক্রেটারী রোটা. ড. সাফুরা জাভেদের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. সুজাতা সেলিম ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নাসির ফায়েজ। এসময় চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট (২০২৪-২৫) ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন চাঁদপুর রোটারী ক্লাবের চলতি বছরের অভিষেক অনুষ্ঠানের সুভেনির তাদের হাতে তুলে দেন। তারাও শ্রীনগর সিটি রোটারী ক্লাবের ফ্লাগ ব্যানার রোটা. সুমনের হাতে তুলে দেন।

শ্রীনগর সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৩-২৪) ও বর্তমান সেক্রেটারী রোটা. ড. সাফুরা জাভেদের হাতে চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট (২০২৪-২৫) ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন চাঁদপুর রোটারী ক্লাবের চলতি বছরের অভিষেক অনুষ্ঠানের সুভেনির তুলে দেন।

সভায় শ্রীনগর সিটি রোটারী ক্লাব ও চাঁদপুর রোটারী ক্লাব নেতৃবৃন্দ বিভিন্ন যৌথ প্রকল্প বাস্তবায়নের জন্য নানা বিষয় নিয়ে কথা বলেন। চাঁদপুর রোটারী ক্লাবের পক্ষ থেকে তাঁদের বাংলাদেশ তথা চাঁদপুর সফরের আমন্ত্রণ জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটা. কাজী শাহাদাত, এক্স-রোটা. অ্যাড. চৌধুরী ইয়াসিন আরাফাত, চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের রোটা. মাহমুদা খাতুন এবং চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের মেম্বার রোটা. গিয়াসউদ্দিন মিলন। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস প্রমুখ।

Model Hospital
শ্রীনগর সিটি রোটারী ক্লাবের ফ্লাগ ব্যানার চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী ইলেক্ট (২০২৪-২৫) ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনের হাতে তুলে দেন প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৩-২৪) রোটা. ড. সাফুরা জাভেদ, চার্টার প্রেসিডেন্ট রোটা. সুজাতা সেলিম ও ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. নাসির ফায়েজ।

উল্লেখ্য, ভূস্বর্গ হিসেবে খ্যাত ভারতের কাশ্মীরে অবস্থিত শ্রীনগর সিটি রোটারী ক্লাবটি ২০২০ সালে প্রতিষ্ঠিত। পাহাড়ঘেরা ও বরফ আচ্ছাদিত নগরীতে রোটারী ক্লাবের কার্যক্রম পরিচালনা কষ্টকর হলেও সেবার মানসিকতা নিয়ে একদল তরুণ-তরুণী শ্রীনগর সিটি রোটারী ক্লাবকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে কাশ্মীরের বিভিন্ন শহরে ৫/৭টি রোটারী ক্লাব কার্যক্রম পরিচালনা করছে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।