বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নৌকাকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন স্বতন্ত্র প্রার্থী ফারুক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ২:৩৭ পিএম
শাহরাস্তিতে নৌকাকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন স্বতন্ত্র প্রার্থী ফারুক
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক পাটোয়ারী নির্বাচনী মাঠ এবং প্রচারণা  থেকে সরে দাঁড়ালেন ।
রোববার (১৯-ডিসেম্বর) সকালে টামটা দক্ষিণ  ইউপির চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক তার বাসভবনে জনাকীর্ণ সংবাদ কর্মীদের উদ্দেশ্যে এ ঘোষণা দেন। ওই সময় তিনি ওমর ফারুক তার নির্বাচনী প্রচারণা থেকে সরে আসার বিষয়ে ব্যাখ্যা প্রদান করে বলেন, আমার নিজ গ্রামে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। ওই হিসেব-নিকেশ, এছাড়া জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, শাহরাস্তি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সাবেক আ’লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন পাটোয়ারীর অনুরোধে নৌকার বিজয় ত্বরান্বিত করতে আমি এ সিদ্ধান্ত নেই।
তিনি আরো বলেন আমার পরিবার আপাদমস্তক বাংলাদেশ আ’লীগের সমর্থিত একটি পরিবার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নৌকা প্রতীক, জেলা- উপজেলা আ’লীগের সম্মান অক্ষুন্ন রাখতে  তার এই প্রয়াস।  তিনি তাঁর কর্মী ও সমর্থকদের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান মজুমদারের  বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
ওই সময় জেলা আ’লীগের অন্যতম সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরাস্তি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু বলেন, আমাদের দলীয় সিদ্ধান্তের আলোকে আমরা নিরলসভাবে ৮টি ইউনিয়নে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করাতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত দলীয় সিদ্ধান্তের  প্রতি আনুগত্য প্রদর্শন করে যে সকল প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনি সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি দুটি ইউনিয়নে কয়েকজন স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা চলমান রয়েছে। ওই বিষয়ে শীঘ্রই একটি সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া তিনি ওমর ফারুক দলীয় সিদ্ধান্তের প্রতি যে সম্মান দেখিয়েছেন ,সেজন্য তাকে দলীয় পদ পদবী দিয়ে সম্মানিত করা হবে বলে আশ্বস্ত করেন।
এদিকে টামটা দক্ষিণের নৌকা প্রতীকের প্রার্থী শফিকুর রহমান মজুমদার তার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের বলেন, আমি আপনাদের মাধ্যমে শুনেছি নৌকা প্রতীককের সমর্থন দিয়ে তিনি ওমর ফারুক পাটোয়ারী ঘোড়া প্রতীকের প্রার্থী তার নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়িয়েছেন। আমি তাকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। এখন তিনি এবং তাঁর কর্মী বাহিনী নৌকা প্রতীকের প্রতি সম্মান রেখে নিরলস ভাবে কাজ করলে নৌকার  যে গণজোয়ার সৃষ্টি হয়েছে , তাতে বিজয় এখন সময়ের দাবী মাত্র।
এদিকে আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে  ওই ইউপির ৯টি ভোটকেন্দ্রের  ৪৮ টি ভোটকক্ষের ৮ হাজার ৯শ ৯৩ জন পুরুষ এবং ৮ হাজার ৮শ ২১ জন নারী ভোটারসহ সর্বমোট ১৭ হাজার ৮শ ১৪ ভোটার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয় । এদিকে নৌকার প্রার্থী শফিকুর রহমান মজুমদার ছাড়াও এই পর্যন্ত আরও ৪জন স্বতন্ত্র প্রার্থী মাঠে রয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’